বিশ্রামে বিদ্যা বালান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ডার্টি পিকচার ছবিতে দক্ষিণ ভারতীয় আলোচিত, সমালোচিত প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। ছবির মুক্তির দিন আগামী ২ নভেম্বর ঠিক করা হয়েছে। কিন্তু এখনো পাঁচ-ছয় দিন শুটিং বাকি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিদ্যা বালান। মাথা ঘুরছে দেখে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। চিকিৎসক সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেন। কারণ, বিদ্যার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। লীলাবতী হাসপাতালে দিন তিনেক থাকার পর বাড়িতে যাওয়ার অনুমতি মেলে। কিন্তু চিকিৎসকেরা কঠোরভাবে বলে দিয়েছেন, অন্তত সপ্তাহ খানেক বিশ্রামে থাকার। এ জন্যই দ্য ডার্টি পিকচার-এর শেষ কয়েকটি দৃশ্যের শুটিং পিছিয়ে দেওয়া হয়। এদিকে বিদ্যা এখন বাড়িতে পূর্ণ বিশ্রামে আছেন। মুম্বাই মিরর।