বিষখালী নদীর ভাঙন রোধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির বিষখালী নদীভাঙনে বিলীন হয়ে গেছে সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠি ও চরভাটারাকান্দা গ্রামের অধিকাংশ এলাকা। সহায়-সম্বলহীন হয়ে পড়েছে দুই হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শেষ আশ্রয়স্থলটুকু রক্ষার দাবিতে ২৬ জুলাই সকালে ঝালকাঠি শহরে মিছিল করেছে। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, ‘গ্রাম দুটির অর্ধেকেরও বেশি বিষখালী নদীতে বিলীন হয়ে গেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করে বেড়িবাঁধ নির্মাণ করেছিলাম, কিন্তু ভাঙনের তীব্রতায় সে বেড়িবাঁধও নদীতে ভেঙে গেছে। বর্তমানে যে পরিমাণে ভাঙতে শুরু করেছে, তাতে কিছুদিন পর এ দুটি গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’