বিষণ্নতায় বেশি ভোগেন নারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিষণ্ন দিন আঁধার-কালো,কিছুই ভালো লাগে না মনে।নারী-পুরুষ ভেদ মানে না,বিষণ্নতা সবার মনে’কবিতার এ চারটি চরণে বিষণ্নতার স্বরূপ প্রকাশিত হয়েছে। জীবনে কখনো বিষণ্নতায় পেয়ে বসেনি, এমন কথা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন কি? এমন প্রশ্নে সবাই অন্তত একবার হলেও ভ্রূ কুচকে, মাথা চুলকে নিজের মনের কাছে উত্তর জানতে চাইবেন। যে উত্তর আসবে, তার ফলাফল দেখা যাবে প্রায় একই। অর্থাত্ সবাই কম-বেশি বিষণ্নতায় ভোগেন। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পুরুষের চেয়ে তুলনামূলকভাবে বেশি বিষণ্নতায় ভোগেন নারীরা। সম্প্রতি উইম্যানস ক্যাম্পেইন গ্রুপ দুই হাজার নারীর ওপর পরিচালিত ওই গবেষণার পর প্রতিবেদনটি প্রকাশ করে।‘ইউরোপিয়ান নিউরো সাইকো ফারমাকোলোজি’ জার্নালের সর্বশেষ সংস্করণে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, জীবনের বিভিন্ন সময় পুরুষের চেয়ে দ্বিগুণ বিষণ্নতায় ভোগেন নারীরা। এর থেকে নিজেদের দূরে রাখতে ওষুধ সেবনের প্রবণতাও পুরুষের চেয়ে নারীদের প্রায় দ্বিগুণ।ডেইলি মেইলকে জার্মান গবেষক দলের প্রধান অধ্যাপক হানস-আলরিচ বলেন, নারীদের বিষণ্নতার জন্য প্রধানত দায়ী আধুনিক জীবনধারা। পরিবার নিয়ে টিকে থাকার চেষ্টা এবং ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা নারীদের ওপর অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে।বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বর্তমান সময়ে পুরুষেরা অধিক হারে চাকরি হারাচ্ছে। পরিবারে তাদের কর্তৃত্ব কমে যাচ্ছে। সব মিলিয়ে তাদের জীবন অনেক বেশি জটিল ও দুর্বিষহ হয়ে উঠছে। আর এসবই পুরুষদের বিষণ্নতার কারণ। তবে পুরুষের বিষণ্নতার মাত্রা নারীদের মতো বেশি নয়।গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিষণ্নতাকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা কঠিন। বিষণ্নতা সাধারণ কিছু আবেগের বহিঃপ্রকাশ মাত্র। তবে বিষণ্ন আবেগ যদি এতটাই হয় যে এটি সাধারণ কাজকর্মে বাধা সৃষ্টি করে বা এর কারণে ব্যক্তিজীবন ব্যাহত হয়, তখন এই বিষণ্ন আবেগকে আমরা বিষণ্নতা বলতে পারি।বিষণ্নতার প্রধান উপসর্গ দুঃখবোধ অনুভব করা কিংবা মন খারাপ লাগা। এ ছাড়া জীবনের উত্সাহ হারিয়ে ফেলা, কোনো কারণ ছাড়াই অতি ক্লান্তি, খাওয়ার রুচি কমে যাওয়া, কোনোভাবেই বিশ্রাম করতে না পারা, অস্থির লাগা, অল্পতেই রেগে যাওয়া কিংবা উত্তেজিত হওয়া, মনোযোগের সমস্যা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, আত্মহত্যার চিন্তা মাথায় আসা—এসব নারীদের বিষণ্নতার উপসর্গ।