বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির একাংশের আপত্তির মুখেও জনগণের অনুভূতির কথা বিবেচনায় নিয়ে সংবিধানে বিসমিল্লাহ রহমানির রহিম ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মেও সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করার বিধান যুক্ত হয়েছে। তবে বিল পাসের আগে এসব বিষয়ে লিখিত আপত্তি জানিয়েছেন মহাজোটের শরিক পাঁচজন সাংসদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধন আইনে এসব কথা বলা হয়েছে।এ ছাড়া ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের উদ্যোগ না নিলেও ধর্মের অপব্যবহার রোধে সন্ত্রাস ও জঙ্গিবাদ কার্যক্রমে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, ‘বিসমিল্লাহির রহমানির রহিম (দয়াময়, পরম দয়ালু আল্লাহের নামে/পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে।’সংবিধানের ২ক) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করবে।