বিসিআইসি স্কুলে ককটেল বিস্ফোরণে তিন ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চিড়িয়াখানা সড়কের পাশে বিসিআইসি স্কুলের শ্রেণীকক্ষে আজ শনিবার দুপুরে একটি ককটেল বিস্ফোরণে তিন ছাত্র আহত হয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।মিরপুর অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন জানান, আজ বেলা একটার দিকে বিসিআইসি স্কুলের দ্বিতীয় তলার ষষ্ঠ শ্রেণীর একটি কক্ষে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। হঠাত্ কক্ষের ভেতরের এক পাশে বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তিন ছাত্র আহত হয়। তবে তাদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের শব্দে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।জসিম উদ্দিন বলেন, পুলিশ এখন ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশ বিস্ফোরণের কারণ তদন্ত শুরু করেছে।