বিসিএস পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন নেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হবে কাল শুক্রবার। পরীক্ষার্থীরা কোনোভাবেই কেন্দ্রে মুঠোফোন নিয়ে ঢুকতে পারবেন না। এই পরীক্ষায় এক লাখ ৬৩ হাজার ৫০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দীন প্রথম আলোকে জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীরা সোয়া নয়টার পরপরই কেন্দ্রে যেতে পারবেন। তিনি বলেন, পরীক্ষার্থীরা কোনোভাবেই কেন্দ্রে মুঠোফোন নিয়ে ঢুকতে পারবেন না। কেউ মুঠোফোন নিয়ে ঢুকলে তাঁকে বহিষ্কার করা হবে। এ ছাড়া কেউ সায়েন্টিফিক ক্যালকুলেটর, বইপত্র এসব নিয়েও কেন্দ্রে ঢুকতে পারবেন না।পিএসসি সূত্রে জানা গেছে, দেশের ছয়টি বিভাগীয় শহরের ১১০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় মোট ৭১টি কেন্দ্র। বাকি কেন্দ্রগুলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট শহরে।পিএসসি চলতি বছরের ২৬ জানুয়ারি দুই হাজার ১০৮টি শূন্য পদ পূরণের জন্য ৩১তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে।