বিসিএস শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বান করা কাল সোমবারের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর রশিদের হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মবিরতি আহ্বান করা হয়েছিল। সমিতির মহাসচিব মো. মাসুমে রব্বানী খান প্রথম আলোকে এ তথ্য জানায়।উল্লেখ্য, হারুন-অর রশিদ ২১ মার্চ বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরের গৌড়গোবিন্দ টিলা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়।