বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডার পদে নিয়মিত নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের থেকে নন-ক্যাডার শূন্য পদে নিয়মিত নিয়োগ দেওয়ার বিষয়টি মনিটর করার জন্য সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংস্থাপন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, ২৮টি ক্যাডারের মধ্যে ১৬টি ক্যাডারের অফিসারদের ডেটাবেস এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ক্যাডার অফিসারদের ডেটাবেস সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।সভায় আরও জানানো হয়, কমিটির সুপারিশের আলোকে ২৮তম বিসিএস এ উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে এরই মধ্যে ২৬৬ জনকে পদায়ন করা হয়েছে।সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি ডিপ্লোমা পদধারী ব্লক সুপারভাইজারদের কৃষিক্ষেত্রে অবদানের কথা বিবেচনা করে প্রকৌশল ডিপ্লে¬ামাধারীদের মতো দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার বিষয়টি নীতিগতভাবে সমর্থন জানানো হয় এবং এ বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।সভায় সরকারঘোষিত বিধান অনুযায়ী মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা দুই বছর বৃদ্ধির প্রেক্ষাপটে যাতে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীরা দুই বছর চাকরি করার পুরো সুযোগ পান, সে বিষয়টি নিশ্চিত করতে সংস্থাপন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।এ সময় কমিটির সদস্য আবদুস শহীদ, এ বি এম গোলাম মোস্তফা, মো. আবু তালহা, এম এ মান্নান, জাহানারা বেগম ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।