বিসিক শিল্প এলাকার পোশাক কারখানায় হামলা, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গী বিসিক শিল্প এলাকায় আজ শুক্রবার বেশ কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করেন তাঁরা।পুলিশ সূত্রে জানা গেছে, সাভারে ভবনধসের ঘটনায় ভবনমালিকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সকাল থেকে আন্দোলন করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে আজ জিনস কালেকশন ফ্যাশন, স্যাপ ফ্যাশন, মুনলাইট ওয়াশিং, রেডিসন ওয়াশিং, নোমান ফেব্রিকস, জিনস পোলো গার্মেন্টস, হোসেন ডায়িং, ঢাকা ডায়িংসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালান ক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় তাঁরা বিসিক এলাকায় রাস্তার পাশে রাখা কমপক্ষে ৫০টি গাড়ি ভাঙচুর করেন। এখনো তাঁরা ওই এলাকায় বিক্ষোভ করছেন।