বিসিকের মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে চাকরির বাজারে মানবসম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর সুযোগ যে প্রচুর, তা এখন প্রমাণিত। কারণ, বর্তমান সময়ে অনেক চাকরির বিজ্ঞপ্তিতে দ্বিতীয় অতিরিক্ত যোগ্যতা হিসেবে মানবসম্পদ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ চাওয়া হয়। কোনো সংগঠন চালাতে হলে দক্ষ কর্মীর প্রয়োজন। আর এ জন্য মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়টি গুরুত্বপূর্ণ।ওই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে এমন একজন প্রার্থীকেই কাজটি দিতে চায় সব সংগঠন। যাঁরা ইতিমধ্যেই পেশাজীবনে ঢুকেছেন, তাঁরা পেশাগত জীবনে পদোন্নতি অথবা পেশাগত প্রতিযোগিতায় আরও একধাপ এগিয়ে যেতে পারেন মানবসম্পদ ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিয়ে। এ বিষয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউটের (স্কিটি) প্রশিক্ষণ কোর্স পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, যাঁরা চাকরিপ্রার্থী বা যাঁরা নতুন সংগঠন চালু করেছেন, তাঁদের জন্য মানবসম্পদ ব্যবস্থাপনার কোর্সটি খুব জরুরি।ভর্তির যোগ্যতা: ঢাকার উত্তরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউটের (স্কিটি) অধীনে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স করতে চাইলে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে।কোর্সে যা আছে: মানবসম্পদ ব্যবস্থাপনা কোর্সে অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলো হলো, কর্মী ব্যবস্থাপনার ধারণা ও কার্যাবলি, কর্মী নিয়োগ পদ্ধতি, প্রশিক্ষণ ও উন্নয়ন, অফিস প্রশাসন ও শৃঙ্খলা, শ্রমিক সংঘ, শ্রমিক-মালিক সম্পর্ক ও এর উন্নয়নকর্মী ব্যবস্থাপনায় যোগাযোগ পদ্ধতি, প্রেষণা, মজুরি প্রদান পদ্ধতি, শ্রমিককল্যাণ, উত্পাদনশীলতা ও দক্ষতা উন্নয়ন, কর্মী মূল্যায়নসহ মানবসম্পদ ব্যবস্থাপনা।কোর্সের মেয়াদ: কোর্সটি চলবে ১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। কোর্সের জন্য আবেদন করতে হবে ১০ জানুয়ারির মধ্যে এবং সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে একই দিন সকাল ১০টায়। খরচাপাতি: কোর্সটি করার জন্য প্রতিষ্ঠানকে দিতে হবে ৫০০ টাকা। তা ছাড়া ইনস্টিটিউটের ডরমিটরিতে স্বল্প খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে।কাজের সুযোগ: সব প্রতিষ্ঠানে বর্তমানে আলাদা মানবসম্পদ বিভাগ রয়েছে। সে ক্ষেত্রে মানবসম্পদ ব্যবস্থাপনায় জ্ঞান থাকলে সেখানে মিলবে আপনার কাজ করার অফুরন্ত সুযোগ।কোর্সের জন্য যোগাযোগ: ফোন: ৮৯১৫৩৫৪, ০১৭২৭-৩১৯৫৫৩ই-মেইল: [email protected]ওয়েব ঠিকানা: www.sciti-sme-bd.org কাজের খবর প্রতিবেদক