বিস্ময় বালিকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছরের ছোট্ট মেয়েটি চিত্র প্রদর্শনীর কক্ষে ঘুরছে-ফিরছে। সমঝদারের মতো ছবি নিয়ে অন্যদের সঙ্গে আলোচনাও করছে। তার কথায় অন্যদের আগ্রহও বেশ। তা তো হওয়ারই কথা, প্রদর্শনীর সব ছবি যে তার তুলিতেই আঁকা। ‘রঙের মহাবিস্ময়’ শিরোনামের প্রদর্শনীটি চলছে নিউইয়র্কে। ওই খুদে শিল্পীর নাম এলিটা আঁন্দ্রে। বড় বড় ক্যানভাসে কড়া রং আর বাচ্চাদের খেলনাপাতি ব্যবহার করে আঁকা ছবিগুলো মোটেও ছেলেখেলা নয়। সপ্তাহব্যাপী এলিটার প্রথম একক প্রদর্শনীটি শুরু হওয়ার আগেই চড়া দামে বিক্রি হয়েছে চারটি ছবি। ২০ মাস বয়স থেকেই এলিটার ছবি আঁকা শুরু। তার বাড়ি অস্ট্রেলিয়ার মেলবোর্নে। টেলিগ্রাফ