বিহার উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জের বিহার এম এ এম উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি শাহিন মাহমুদ ভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রকৌশলী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ আজাহার হোসেন, দেলবর আলী, আতিকুর রহমান, তাজুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের সেরা দুই ছাত্রছাত্রীকে পদক দেওয়া হয়।