বিহারে পদপিষ্ট হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যের একটি দুর্গা মন্দিরে রাম নবমীর উৎসবে যোগ দিতে গিয়ে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় বিহারের বাঁকা জেলার শম্ভুগঞ্জ থানার তিলডিহা গ্রামের দুর্গা মন্দিরে রাম নবমী উপলক্ষে প্রায় ৪৫ হাজার পুণ্যার্থী জড়ো হয়েছিল।রাতে বিহার পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।