বিহারে ৬২ রূপীতে সন্তান বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলায় একজন দরিদ্র নারী তাঁর চার মাস বয়সী ছেলেকে মাত্র ৬২ রূপীতে এক নেপালি দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। টাইমস অব ইন্ডিয়াতে আজ রোববার প্রকাশিত এক খবরে বলা হয়, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ভারতের ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাত্কারে আরারিয়ার প্রধান পুলিশ কর্মকর্তা শিবদ্বীপ লান্ডে বলেন, ‘আমাকে জানানো হয়েছে একজন নারী তাঁর সন্তানকে এক নেপালি দম্পতির কাছে বেঁচে দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’ত্রিশোর্ধ্ব শানু খাতুন গত শনিবার ভারত-নেপাল সীমান্তের কাছে আরারিয়ার ফর্বেসগঞ্জ রেলওয়ে স্টেশনে তাঁর ছেলেকে বিক্রি করে দেন।দুস্থ শানু খাতুন কয়েকদিন আগে তাঁর গ্রাম ছেড়ে সন্তানসহ রেলওয়ে স্টেশনটিতে এসে উঠেন। ছেলেকে বেঁচে দেওয়ার কথা অস্বীকার করলেও তিনি বলেন, ছেলের মঙ্গলের জন্যই তিনি তাকে অন্যের হাতে তুলে দিয়েছেন। কিন্তু, শানুর আট-বছর-বয়সী মেয়ে সাবিনা স্থানীয় লোকদের বলেছে, তার মা তার ছোট ভাইকে মাত্র ১০০ নেপালি রূপীতে (৬২ ভারতীয় রূপী) বিক্রি করে দিয়েছেন।রেলপথের রক্ষীবাহিনীর কর্মকর্তা সৈয়দ আহসান আলী বলেন, ‘তিনি (শানু) আমাদের বলেছেন, সন্তানকে তিনি নেপালি দম্পতির কাছে দান করে দিয়েছেন। এর জন্য তিনি কোন অর্থ-কড়ি নেননি।’