বিহারের নির্বাচনে পরাজয়ে রাহুল গান্ধী বিচলিত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি সত্ত্বেও বিচলিত নন বলে জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে পার্লামেন্ট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন। প্রসঙ্গত, বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আগে নয়টি আসন পেলেও এবার পেয়েছে মাত্র চারটি আসন। বিহারের নির্বাচনী প্রচারণায় মুখ্য ভূমিকা পালনকারী রাহুল গান্ধী বলেন, ‘আমি বিহারের নির্বাচন নিয়ে বিচলিত নই।’ উল্লেখ্য, বিহারের নির্বাচন নিয়ে রাহুল গান্ধী এবারই প্রথম মুখ খুললেন। অবশ্য এ ব্যাপারে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বিহারে দলকে শূন্য থেকে পুনর্গঠনের কথা ব্যক্ত করেন।—পিটিআই