বিহারের বিধায়ক ছুরিকাঘাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের বিধানসভার এক সদস্যকে একজন নারী সাক্ষাত্কারী ছুরি মেরে হত্যা করেছেন। নিহত বিধায়ক রাজকিশোর কেসরি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার তিনি দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় এই ছুরিকাঘাতের শিকার হন।প্রত্যক্ষ্যদর্শীরা বলেছেন, সাক্ষাত্প্রার্থী নারীটি বিধায়কের সঙ্গে কথা বলার জন্য তাঁর কাছে গিয়ে চাদরের নিচ থেকে চাকু বের করে কেসরির গলা, পেট ও বুকে আঘাত করেন।ঘাতক নারীটি একজন বিবাহিত স্কুলশিক্ষক। তিনি গত বছরের মে মাসে এই বিধায়কের বিরুদ্ধে একটি যৌন হয়রানির মামলা করেছিলেন। তিনি পুলিশের কাছে দাবি করেছেন, এই সাংসদের সঙ্গে তাঁর দুই বছর সম্পর্ক ছিল।পুলিশের ডিজি জানিয়েছেন, কেসরির প্লিহা ফেটে যাওয়ায় তিনি মারা গেছেন। এ ঘটনার পর কেশরীর সমর্থকেরা ওই নারীকে পেটানোর ফলে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি অনলাইন।