বিড়াল থেকে ছড়াচ্ছে ভয়ংকর পরজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বিড়ালের শরীর থেকে ছড়ানো এক ধরনের পরজীবী জীবাণু প্রতিদিন গড়ে এক হাজার মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে। সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে এ তথ্য। সরকারি সূত্রের বরাত দিয়ে ‘ডেইলি মেইল’ অনলাইনে প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়।টক্সোপ্লাজমা গন্ডি বলে পরিচিত এই পরজীবীর সংক্রমণে জন্মকালীন ত্রুটি, অন্ধত্ব ও স্মৃতিভ্রম ঘটার মতো বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই পরজীবী জীবাণু ঘটাতে পারে সিজোফ্রেনিয়ার মতো গুরুতর মস্তিষ্কের সমস্যা।যুক্তরাজ্যের সরকারি তথ্যে জানানো হয়, দেশটিতে প্রতিবছর সাড়ে তিন লাখ লোক এই জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে। এ খবরে দেশটির সবচেয়ে আদুরে পোষা প্রাণী বিড়ালের মালিকেরা আহত বোধ করলেও প্রাথমিকভাবে বিড়ালই এই পরজীবীর বাহক। সংক্রামক জীবাণুর বিস্তারও ঘটে বিড়ালের শরীরে। বিড়ালের সান্নিধ্যে এলে মানব শরীরে এই পরজীবীর সংক্রমণ ঘটে। তবে সংক্রমিত মাংস বা শাকসবজি থেকেও এ জীবাণু মানবদেহে ছড়াতে পারে।এই পরজীবীর সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সন্তানসম্ভবা নারী। যাদের স্নায়ু দুর্বল, তাদের ও এ রোগে আক্রান্ত গর্ভবতী নারীদের গর্ভাশয়ে থাকা শিশুরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে।গবেষকদের মতে, যুক্তরাজ্যের ৮০ লাখ বিড়ালের এক ভাগ, অর্থাত্ ১০ লাখ বিড়ালের শরীরে জীবাণু আছে। তাঁরা হুঁশিয়ার করেছেন, ওই জীবাণু দ্বারা সৃষ্ট এ রোগের বাস্তবিক বিস্তার নিয়ে এখনো অনেক কিছু বলার আছে। লন্ডনের সেন্ট জর্জেস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক রিচার্ড হলিম্যান বলেন, ‘টক্সোপ্লাজমা আসলে খুব বেশি লোকের মধ্যে সংক্রমণ ছড়ায় না। তবে যখন এর সংক্রমণ ঘটে, পরিণাম হয় বিধ্বংসী। এর সংক্রমণ নিয়ে কোনো শিশু জন্মালে তার জীবনটাই বরবাদ হয়ে যায়।’