বিড়ালসেনা নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শস্য ধ্বংসকারী ইঁদুর দমনে এবার ‘বিড়াল সেনাবাহিনী’ গড়ে তুলেছে চীনের কর্তৃপক্ষ। এ ছাড়া ইঁদুর দমনে সেখানে ব্যবহূত হচ্ছে বিপুল পরিমাণ বিষ। পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বোল শহরে ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণবিষয়ক কর্মকর্তারা বলেছেন, ইঁদুর নিধন অভিযানের জন্য ধরা হয়েছে ১৫০টি বিড়াল। সম্প্রতি ওই প্রদেশের ৫ দশমিক ৪ মিলিয়ন হেক্টর এলাকার খামার ও তৃণভূমিতে শস্য বিনষ্ট করেছে ইঁদুরের দল। অন্যান্য অঞ্চলেও ইঁদুর নিধনে এ পদ্ধতি প্রয়োগের চিন্তাভাবনা করছে জিনজিয়াংয়ের প্রাদেশিক সরকার। টাইমস অব ইন্ডিয়া