বিড়ালের নাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের প্রিয় বিড়ালের জন্য একটি সুন্দর নাম চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। তিনি তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, তাঁর সরকারি বাসভবনে নতুন অতিথি হিসেবে বিড়ালটি যোগ দিয়েছে। জনমত নিয়ে তিনি সেটির নাম রাখতে চান। যে কেউ পছন্দসই নাম প্রস্তাব করতে পারেন। এ পর্যন্ত যতগুলো নাম এসেছে, সেগুলোর মধ্যে একটি হলো ‘মেজরিটি’। হারপারের দল গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার কারণে বিড়ালটির জন্য কেউ একজন এ নাম প্রস্তাব করেছেন। স্টিফেন হারপার একজন বিড়ালপ্রেমী হিসেবে আগে থেকেই সবার কাছে পরিচিত।—ইউপিআই