বিয়ন্সের অনাগত সন্তানের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের আগস্টে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বিয়ন্সে নোয়েলস। এর পর থেকেই চলছে ভক্তদের অপেক্ষার প্রহর গোনা। অনেকেরই আগ্রহের বিষয়—মেয়ে না ছেলে হচ্ছে বিয়ন্সের? সেই প্রশ্নের উত্তরে মুখ খোলেননি এই তারকা। মুখে কুলুপ এঁটে রেখেছেন তাঁর স্বামী জে-জেডও (শন কার্টার)। তবে এবার জানা গেল, অনাগত অতিথির জন্য ছোট্ট একটা গাড়ি (পেরামবুলেটর) বানানোর ফরমাশ দিয়েছেন এই তারকা দম্পতি। দুবাইভিত্তিক এক ডিজাইনারকে এই ফরমাশ দিয়েছেন তাঁরা। সেটা নাকি হবে হীরা ও ক্রিস্টালখচিত। সব মিলিয়ে দাম পড়বে ৫০ হাজার ডলার মাত্র! টিএনএন