বিয়ন্সের মেয়ে ‘ব্লু আইভি কার্টার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ জানুয়ারি কন্যাসন্তানের মা হলেন বিয়ন্স নোলস, বাবা হলেন জে-জেড। এরই মধ্যে এই তারকা দম্পতির সন্তান ইন্টারনেটে বড় জায়গা দখল করে বসেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে নিয়ে তুমুল হইচই। খুদে ব্লগিং সাইট টুইটারে ২৪০টি পোস্ট প্রকাশিত হয়েছে প্রতি মিনিটে। এই তালিকায় আছেন নামজাদা সব তারকাও। রাসেল সিমনস ও রিয়ান্না টুইটারে এই নতুন অতিথির জন্য জানিয়েছেন তাঁদের শুভকামনা। আপাতত মেয়েকে ‘ব্লু আইভি কার্টার’ নামেই ডাকছেন বিয়ন্স ও জে-জেড। এই নাম নিয়েও চলছে ব্যাপক গবেষণা। নিউমারোলজি ঘেঁটে বিশেষজ্ঞরা দেখাচ্ছেন, এই নাম কতটা ভালো কিংবা খারাপ। নাম ভালো বা খারাপ যা-ই হোক, বিয়ন্স ও জে-জেড প্রথম সন্তানকে নিয়ে বেশ আমোদেই আছেন। টিএনএন ও রয়টার্স।