বিয়ে,তালাক ও জীবনের গল্পগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানজিম আল ইসলাম, প্রচ্ছদ: মাসুক হেলাল, পলল প্রকাশনী, প্রকাশ-২০১২ মূল্য-১৫০ টাকামানুষের জীবনটাই গল্পময়। আর এ জীবনের চলমান পথে একেক সময় একেকটি দৃশ্যের অবতারণা হয়। দৃশ্যগুলোর বেশির ভাগজুড়েই থাকে পারিবারিক জীবন। প্রেম, বিয়ে, তালাক—এ তিনটি অনুষঙ্গ যেন অনেক জীবনকেই করে তোলে যন্ত্রণাময়। তখন আইনি জটিলতায় পড়ে বিষাদের চোরাবালিতে ডুবে যাওয়া ছাড়া উপায় থাকে না। ভুক্তভোগী মানুষগুলো তখন দিগ্বিদিক ছোটে। কিন্তু সমাধান মেলে না। এ রকম কয়েকটি জীবনের বাস্তব কাহিনি নিয়েই এই বই। ভুক্তভোগীদের সঙ্গে কথোপকথন, কখনো তাদের জীবনকে কাছ থেকে দেখে ও পর্যবেক্ষণ করে গল্পগুলো লেখা। তবে এ নিছক গল্প নয়, বাস্তব জীবনের বিবৃতি বলা চলে। আবার অন্য অর্থে এগুলোকে কেস স্টাডিও বলা চলে। প্রতিটি লেখার শেষে পাদটীকা আকারে সংশ্লিষ্ট আইনগুলো তুলে ধরায় বইটি পেয়েছে ভিন্ন মাত্রা। এতে একদিকে যেমন মানুষের জীবনের গল্প পাওয়া যাবে, অন্যদিকে আইন-আদালতে কীভাবে প্রতিকার আসবে, সেটিও জানা যাবে।