বিয়ে ও বিচ্ছেদ ওজন বাড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে ও বিচ্ছেদ দুইই নারী-পুরুষ উভয়ের ওজন দ্রুত বাড়ায়। বিয়ে অথবা বিচ্ছেদের দুই বছরের মধ্যে ওজন বাড়ার এই প্রবণতা বেশি। আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। তারা ১০ হাজার ৭১ জনের ওপর এ গবেষণা চালায়।গবেষণায় দেখা যায়, ওজন বাড়ার কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকেন নব্যবিবাহিত নারীরা। ওহাইও স্টেট ইউনিভার্সিটির ওই গবেষকেরা জানান, ওজন বাড়ার কারণে সদ্যবিবাহিতদের স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যায়।১৯৮৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ওই ১০ হাজার ৭১ জনের ওপর এ গবেষণা চালানো হয়। ওই সময়ে তাঁদের বৈবাহিক অবস্থা এবং উচ্চতার অনুপাতে শরীরের ওজনের পরিবর্তন (বডি মাস ইনডেক্স বা বিএমআই) পর্যবেক্ষণ করা হয়। গবেষকেরা সদ্যবিবাহিত অথবা একা থাকছেন, তাঁদের সঙ্গে ওই ১০ হাজার ৭১ জনের বিএমআই তুলনা করে দেখেছেন।গবেষণায় প্রত্যেকের স্বাস্থ্য ও শিক্ষাগত অবস্থা, চাকরি, দারিদ্র্য এবং অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখানো হয়, বিয়ে এবং বিচ্ছেদের সঙ্গে শরীরের ওজন বাড়ার সম্পর্ক রয়েছে।নারীদের ক্ষেত্রে বিয়ের পর ৩৩ শতাংশ ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এমনকি একজন নারীর সর্বোচ্চ ৪৪ শতাংশ পর্যন্ত ওজন বাড়তে পারে। অন্যদিকে বিচ্ছেদ হয়ে যাওয়া নারীদের ক্ষেত্রে ২২ শতাংশ পর্যন্ত ওজন বাড়তে পারে।আর বিবাহিত পুরুষের ক্ষেত্রে এ ঝুঁকি থাকে ২৮ শতাংশ পর্যন্ত এবং বিচ্ছেদের পর তা ২১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।গবেষণা প্রতিবেদন বলা হয়, অবিবাহিত থেকে বিয়ে কিংবা বিয়ে থেকে বিচ্ছেদ—এই সময়টিই ওজন বাড়ার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে। পৃথিবীর যেকোনো প্রান্তেই হোক না কেন, বিয়ে কিংবা বিচ্ছেদের পর এই পরিবর্তনই মূলত ওজন বাড়ায়।গবেষক দলের প্রধান দিমিত্রি তোমিন বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে বিবাহিত নারীদের ওজন বাড়ার কারণে তাঁদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।’এ প্রসঙ্গে ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশনের হেলেন রিলে বলেন, বিয়ে কিংবা বিচ্ছেদ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনে। এতে তাঁদের জীবনযাপন পদ্ধতিও বদলে যায়, পরিবর্তন আসে খাদ্যাভ্যাসে। তবে নানাজন নানাভাবে বিষয়টি মোকাবিলা করেন। কোথাও কোথাও এই ওজন বৃদ্ধিকে ইতিবাচক পরিবর্তন হিসেবেও দেখা হয়। বিবিসি।