বিয়ে করছেন বরুণ গান্ধী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরই বাঙালি মেয়ে যামিনিকে বিয়ে করতে যাচ্ছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছোট ভাই সঞ্জয় গান্ধীর একমাত্র ছেলে, বিজেপি নেতা ও লোকসভার সদস্য বরুণ গান্ধী। বরুণের মা মানেকা গান্ধী আজ রোববার ৩০ বছর বয়সী এই তরুণ নেতার বিয়ের খবর নিশ্চিত করে বলেছেন, বিয়ের অনুষ্ঠানে সোনিয়া গান্ধী, রাহুলসহ গান্ধী পরিবারের সবাইকে আমন্ত্রণ জানানো হবে।এ বছরের মার্চে বরুণ গান্ধীকে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করা হয়।—খবর পিটিআই