বিয়ে করছেন হ্যালি বেরি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৫ বছর বয়সী হলিউড তারকা অভিনেত্রী হ্যালি বেরি এর আগে দুবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৯৯৭ সালে বাস্কেটবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে প্রথম বিয়ে করেন তিনি। অবশ্য সে সংসার খুব বেশিদিন টেকেনি। মাত্র চার বছরেই ভেঙে যায় ডেভিড জাস্টিস ও হ্যালি বেরির সংসার। প্রথম সংসার ভাঙনের পর ২০০১ সালে এরিক বেনেটকে বিয়ে করলেও দুই বছরের বেশি টেকেনি সে বিয়েও।সম্প্রতি খবর মিলেছে, এবার হলিউডের এই অভিনেত্রী বিয়ে করছেন ফরাসি অভিনেতা অলিভার মার্টিনেজকে। ৪৬ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে হ্যালি বেরি ডার্ক টাইড ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন।

২০১০ সাল থেকে হ্যারি বেরি ও অলিভার মার্টিনেজকে বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে। তবে এই বিয়ের ব্যাপারে হ্যালি বেরিই সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। হ্যালির ধারণা, মার্টিনেজের মধ্যে তাঁর পরিবারের প্রতি একটা দায়িত্ববোধ রয়েছে।সাবেক প্রেমিক গ্যাব্রিয়েল অব্রি ও হ্যালি বেরির তিন বছরের মেয়ে নাহলার প্রতি মার্টিনেজের দায়িত্বশীল আচরণই সম্ভবত হ্যালি বেরিকে এ বিয়ের প্রতি আগ্রহী করে তুলেছে। হ্যালি বেরির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মার্কিন একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যালি বেরি বিয়ের চিন্তাই ছেড়ে দিয়েছিলেন কিন্তু মার্টিনেজ তাঁকে নিরাপত্তা দিতে পারবেন—এমন বিশ্বাস জন্মেছে বেরির।