বিয়ে করলেন উত্তর কোরীয় নেতা উন
উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন বিয়ে করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ বুধবার প্রচারিত এক সংবাদে বিয়ের খবরটি নিশ্চিত করা হয়। কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ছবি ও ভিডিওতে উনের সঙ্গে যে অজানা নারীকে দেখা গিয়েছিল এবং যাঁর বিষয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল, এই খবরের মাধ্যমে তার অবসান হলো।রয়টার্সের এক খবরে আজ বলা হয়, দুই সপ্তাহ আগে একটি জামকালো অনুষ্ঠানে একজন নারীকে সঙ্গে নিয়ে উন উপস্থিত হলে ওই নারীর পরিচয় নিয়ে কানাঘুষা চলতে থাকে। কেউ বলেন, তিনি উনের প্রেমিকা; কেউ বলেন স্ত্রী আবার কেউ বলেন বোন।সেজং ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সদস্য শেয়ং সেয়ং-চ্যাং বলেন, কিম জং উনের সাম্প্রতিক কাজকর্ম, বিশেষত নারীদের বিষয়ে পদক্ষেপগুলো তরুণদের আশাবাদী করে তুলেছে। এর মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করছেন। তবে এসব উদ্যোগ রক্ষণশীল নেতাদের খেপিয়ে তুলতে পারে। যদিও তিনি এখনো ব্যক্তিকেন্দ্রিক স্বৈরশাসন চালিয়ে যাচ্ছেন, তবুও তাঁর কাছ থেকে কিম জং-ইলের শাসনামলের চেয়ে উদার আচরণ আশা করা হচ্ছে।দক্ষিণ কোরিয়ার কিছু বিশেষজ্ঞ ধারণা করছিলেন, উনের স্ত্রী একজন গায়িকা এবং তাঁর নাম হেয়ন সং-উল। তবে উত্তর কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারীর নাম রি সোল-জু। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিয়ে কবে হয়েছে, সে ব্যাপারেও নিশ্চুপ সব গণমাধ্যম।