বিয়ে করলেন প্রভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী প্রভা আবার বিয়ে করলেন। তাঁর বরের নাম মাহমুদ শান্ত। তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত। প্রভা জানান, মোহাম্মদপুর আদাবরে তাঁর বাবার বাসায় ১৯ ডিসেম্বর পারিবারিকভাবে তাঁদের আকদ হয়েছে। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।গত বছর অভিনয়শিল্পী অপূর্বর সঙ্গে বিয়ে হয়েছিল প্রভার। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়।