বিয়ে করলেন প্রভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী প্রভা আবার বিয়ে করলেন। তাঁর বরের নাম মাহমুদ শান্ত। তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত। গতকাল বুধবার সন্ধ্যায় প্রভার মা রাবেয়া রহমান জানান, মোহাম্মদপুরের আদাবরে তাঁদের বাসায় ১৯ ডিসেম্বর পারিবারিকভাবে প্রভা ও শান্তর আকদ হয়েছে। এ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।প্রভা এখন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। প্রভা বলেন, ‘বাবা-মাকে খুশি দেখছি—এটাই আমার বেশি ভালো লাগছে।’গত বছর অভিনয়শিল্পী অপূর্বর সঙ্গে বিয়ে হয়েছিল প্রভার। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়।