বিয়ে করেছেন ক্লোজ আপ তারকা রন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করেছেন ক্লোজ আপ ওয়ান-খ্যাত কণ্ঠশিল্পী রন্টি দাশ। বরের নাম গোলাম মোহাম্মদ আবেদ। বাড়ি চট্টগ্রামে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন আবেদ। বর্তমানে তিনি ব্যবসায়ের সঙ্গে জড়িত।প্রথম আলো অনলাইনকে রন্টি জানিয়েছেন, ‘আমরা আসলে পারিবারিকভাবেই পূর্বপরিচিত। তবে বছর দেড়েক আগে আমরা প্রথম একে অপরকে ভালোবাসার কথাটা জানাই। পরে বিয়ে করার সিদ্ধান্ত নিই।’ রন্টি বলেন, ‘গত বছরের ৭ আগস্ট বিয়ে করেছি।’এত দিন বিয়ের ব্যাপারটি কাউকে জানাননি কেন? এমন প্রশ্নের জবাবে রন্টি বলেন, ‘আসলে আমাদের উভয় পরিবারে কিছু প্রতিবন্ধকতা ছিল। তা ছাড়া আমার পড়াশোনারও একটা ঝামেলা ছিল। এসব কারণেই জানানো হয়নি।’রন্টি আরও বলেন, ‘আমি এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছি। সামনে আমার আমার চূড়ান্ত পর্বের পরীক্ষা। ইচ্ছা আছে তারপরই বিয়ের আনুষ্ঠানিকতা সারার।’