বিয়ে করেননি লোপেজ-স্মার্ট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি খবর চাউর হয়েছিল, জেনিফার লোপেজ এবং তাঁর প্রেমিক ক্যাসপার স্মার্ট নাকি গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেছেন। তবে বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়েছে লোপেজের পক্ষ থেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টার ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে দাবি করা হয়, মেক্সিকোতে গোপনে গাঁটছড়া বেঁধেছেন ৪২ বছর বয়সী পপগায়িকা লোপেজ এবং তাঁর প্রেমিক ২৪ বছর বয়সী নৃত্যশিল্পী স্মার্ট। এমন খবর প্রকাশিত হওয়ার পর অবশ্য বিষয়টিকে অস্বীকার করা হয়েছে লোপেজের পক্ষ থেকে।এ প্রসঙ্গে লোপেজের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ইউএস ম্যাগাজিন জানিয়েছে, ‘এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে একটি খবর, যার কোনো রকম ভিত্তি নেই।’