বিয়ে থেকে ফেরার পথে নিহত ২৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার থেকে গতকাল রোববার দিবাগত রাতে পুনেতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৭ জন। হতাহত সবাই মুম্বাইয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। এনডিটিভি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, গতকাল দিবাগত রাত একটার দিকে ওই মহাসড়কে বিয়ের অতিথিদের বহনকারী মিনিবাসের চাকা ফেটে যায়। মহাসড়কে বাস থামিয়ে বাসটির চাকা পরিবর্তন করা হচ্ছিল। একপর্যায়ে দ্রুতগতির একটি টেম্পো বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২৬ জন মারা যায়। আহত ব্যক্তিদের পুনে ও মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।