বিয়ে নিয়ে বাড়াবাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হলিউডের জনপ্রিয় তারকা ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির বিয়ে ও আংটি বদল নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে বলেই অভিযোগ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে জোলি বলেছেন, তাঁর স্বামী ব্র্যাড পিট তাঁদের বিয়ে নিয়ে যে মন্তব্য করেছেন তা অতিমাত্রায় বাড়িয়ে বলা হয়েছে।রোববার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আংটি বদল নিয়ে মন্তব্য করেছেন জোলি। জোলি বলেছেন, ‘সন্তানদের কাছ থেকে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন ব্র্যাড। তাদের জোরাজুরিতেই নাকি শিগগিরই বিয়ের জন্য প্রতিজ্ঞা করেছেন ও বিয়ের জন্য আংটি কিনেছেন তিনি’ এমন কথাগুলো অতিশয়োক্তি।এ নিয়ে কথা বলা ও মন্তব্যের জন্য ব্র্যাড পিট অবশ্য হাসিমুখেই তাঁর ভুল স্বীকার করে বলেছেন, ‘হ্যাঁ, এ আমারই ভুল।’