বিয়ে নিয়ে মুখ খুললেন মমতাজ
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ। তাঁর চলার পথটি মসৃণ ছিল না। পরিশ্রম, সংগ্রাম করেই আজকের এই অবস্থানে আসা। শুধু গান নয়, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। গড়েছেন হাসপাতাল। সম্প্রতি তাঁকে নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, তিনি আবার বিয়ে করেছেন। মমতাজ কী বলেন এসব নিয়ে?মমতাজের সময় পাওয়া গেল রোববার বিকেল চারটায়। শুভেচ্ছা বিনিময়ের পর হাতের রেকর্ডারটা তাঁর চেয়ারের পাশে রাখি। রেকর্ডারের দিকে তাকিয়ে কী যেন ভাবলেন তিনি। এরপর শুরু হলো আমাদের কথাবার্তা।— কয়েক দিন ধরেই বন্ধ পাচ্ছি আপনার ফোনটা...১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম গিয়েছিলাম। অনুষ্ঠান ছিল। বিমান থেকে নামার পর দেখি হাতের ফোনটা বন্ধ হয়ে গেছে। তখন আর খুলতে পারিনি। পরের দিন কিন্তু ফোনটা খোলা ছিল। ১৯ সেপ্টেম্বর থেকে ফোনটা একেবারেই বন্ধ করে দিই।— কেন, বলুন তো...নানাজনের কাছ থেকে সারা দিন ধরে অসংখ্য ফোন আসছিল। নানা ধরনের প্রশ্ন করছিল তারা। সেসব প্রশ্ন থেকে বাঁচার জন্যই ফোনটা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিই।— কী ধরনের প্রশ্ন করছিলেন সবাই?সবাই জানতে চাইছিল, আমি বিয়ে করেছি কি না? কবে করেছি? রমজান আলীকে ছেড়ে দিয়েছি কি না? বারবার একই জবাব দিতে ভালো লাগছিল না। — আসলে ব্যাপারটা কী?এটা একটা গুজব। — আপনারা কি বিয়ে করেছেন?না, না। তাঁর সঙ্গে আমার শুধুই কাজের সম্পর্ক। আমরা বিয়ে করিনি। যদি তা-ই করতাম, তাহলে রমজানের সঙ্গে আগে বিবাহবিচ্ছেদটা সেরে নিতাম। আমি একজন শিল্পী, আমি একজন সাংসদ—এই জ্ঞানটুকু আমার আছে।— সামনে কি বিয়ের ব্যাপারে কিছু ভেবেছেন?ভাগ্যের কথা তো বলতে পারব না। তবে বিয়ে নিয়ে জীবনে আঘাত পেয়েছি। আর কাউকে বিশ্বাস করতে ভয় হয়।...পুরো সাক্ষাত্কারটি পড়ুন কাল বৃহস্পতিবার প্রথম আলোর আনন্দ পাতায়।