বিয়ে ভাঙার জন্য ফেসবুক দায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল প্রায়ই শোনা যায় ফেসবুক ব্যবহার করে বিয়ে করছেন অনেকে। আবার এই উল্টোটাও ঘটছে। ফেসবুক ব্যবহারের কারণে ঘর ভাঙছে বহু দম্পতির। যুক্তরাজ্য-ভিত্তিক ডিভোর্স-অনলাইন নামে আইনি সহায়তাদানকারী একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা গেছে, তাদের কাছে বিবাহ বিচ্ছেদবিষয়ক পাঁচ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩৩ শতাংশে উল্লেখ আছে ফেসবুক ব্যবহারের কারণে ওই দম্পতিদের সম্পর্কের অবনতি হয়েছে।ডিভোর্স-অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক মার্ক কিনানের বরাত দিয়ে দ্য ডেইলি মেইল বলেছে, বহু মানুষের কাছে বন্ধুদের সঙ্গে যোগাযোগের প্রাথমিক উত্স হলো ফেসবুক। মার্ক কিনান বলেন, ফেসবুকে মানুষ তার পুরোনো বন্ধুর সঙ্গে আলাপ করে। সরল মনে এই আলাপচারিতা শুরু হলেও পরে সমস্যা বাধে। আর কেউ যদি কারও সঙ্গে সম্পর্ক তৈরি বা প্রেমের অভিনয় করতে চায়, তবে ফেসবুকে সেটা করা খুব সহজ।অনেক সময় কোনো পার্টিতে বন্ধুর সঙ্গে মজা করার ছলে বা প্রেমের অভিনয় করতে গিয়ে অনেকে এমন কিছু আচরণ করেন, যা আসলে করা ঠিক নয়। অনেকে আবার লুকিয়ে কোনো বন্ধুর সঙ্গে দেখা করেন বা সময় কাটান। আর পরে ওই বন্ধু বা অন্য কেউ যখন ফেসবুকে ছবি বা ভিডিওতে সেই ঘটনা তুলে ধরেন তখন বিব্রতকর অবস্থায় পড়েন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর তখন স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। একপর্যায়ে তাঁরা বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেন।