বিয়েতে অতিথি নিমন্ত্রণে নতুন ওয়েব অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের কথা ভাবছেন? ভাবতে থাকুন। তবে অতিথি নিমন্ত্রণ নিয়ে একদম ভাববেন না। ও কাজটা ওয়েডুয়ারি নামের ওয়েব অ্যাপের দায়িত্বে ছেড়ে দিন। রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।হবু বর-কনে নতুন এই ওয়েব অ্যাপ ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে তাঁদের বিয়েতে বিভিন্ন অতিথিদের আমন্ত্রণ জানানোসহ এ বিষয়ে সার্বিক যোগাযোগ রক্ষা করতে পারবেন।পছন্দের অতিথি নিমন্ত্রণ, অনুষ্ঠানের সময় ও স্থান, অনুষ্ঠানস্থলে আসার পথ, বর-কনে বিষয়ক সব তথ্য, বর-কনের ফোন নম্বর, অনুষ্ঠানে কোন কোন অতিথি আসছেন—এসব সম্পর্কে এই ওয়েব অ্যাপ তথ্য সরবরাহ করবে।ওয়েডুয়ারি ওয়েব অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান ব্রাইট অ্যান্ড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রাইট মরিন জানান, গত বছর তিনি নিজে যখন বিয়ের পরিকল্পনা করছিলেন, তখন এটি তৈরির চিন্তা তাঁর মাথায় আসে। ওয়েব অ্যাপটির উপযোগিতা সম্পর্কে ব্রাইট মরিন বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে কারা অংশ নিচ্ছে, সে সম্পর্কে আমরা একটি তালিকা দিচ্ছি। এর বাইরে অনুষ্ঠানের তারিখ, সময়, হোটেল, অতিথিদের নিজস্ব বৃত্তান্ত ইত্যাদি সম্পর্কে এই ওয়েব অ্যাপ বিস্তারিত তথ্য দেবে।’