বিয়ের আগেই শয্যাসঙ্গী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আগে সর্ব সাকল্যে পাঁচজন পুরুষের সঙ্গ পেয়েছেন আন্না ফারিস। সোজা কথায়, পাঁচজনের শয্যাসঙ্গী হয়েছেন তিনি। না, এটি কোনো ট্যাবলয়েডের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য নয়, আন্নারই স্বীকারোক্তি। সম্প্রতি কমেডি ছবি ‘হোয়াটস ইয়োর নাম্বার’-এর উদ্বোধনী প্রদর্শনীতে মার্কিন এই অভিনেত্রী অকপটে এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আপনি কি মনে করেন না, সংখ্যাটা নেহাত কম? কারণ বিয়ের আগে মার্কিন নারীরা গড়ে ১০ জনেরও বেশি পুরুষের শয্যাসঙ্গী হয়। আমার বয়স তো ৩৪। প্রেমিক-ভাগ্য আমার খারাপই বলতে হবে। এর পেছনে যথেষ্ট কারণ আছে বটে। প্রেয়সী হিসেবে আমি যাচ্ছেতাই। যৌনতার ব্যাপারে অস্বস্তিবোধ কাজ করে আমার মাঝে।’‘মানিবল’ ছবির নায়ক ক্রিস প্র্যাটকে ২০০৯ সালে বিয়ে করেন আন্না। তাঁর এই মন্তব্যের পর স্বামী ক্রিসের বক্তব্য জানা যায়নি। সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত একটি পত্রিকা আন্না ফারিসের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেছে, আন্না মার্কিন নারী কমেডির ভবিষ্যত্। টিএনএন।