বিয়ের খবর আমিও শুনছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক স্বপ্নভূক। লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। নাটকটিতে অভিনয় করছেন নোভা। কথা হলো তাঁর সঙ্গে। কেমন আছেন?ঈদের দিন থেকেই খুব অসুস্থ ছিলাম। নাটকের কাজ নিয়ে খুব চাপ ছিল। ঈদের আগের দিন হঠাৎ করেই জ্বর। তাই এবার ঈদে কোথাও ঘুরতে যেতে পারিনি। তবে এখন অনেকটা সুস্থ। মাছরাঙা টিভিতে আজ দুপুরে ‘মায়েদের পাঠশালা’ নাটকটি দেখানো হবে।নাটকটির কাজ করেছিলাম মে মাসে। চিত্রনাট্যটি দারুণ ছিল। হাতে পাওয়ার পরই রাজি হয়ে যাই। এ ধরনের চিত্রনাট্য ইদানীং পাওয়া যায় না। একেবারে অন্য রকম। তবে অভিনয় করতে এসে সেই আনন্দটুকু পাচ্ছি না। চিত্রনাট্যটা যতটা আকর্ষণীয় ছিল, জানি না নাটকটি দেখে তা মনে হবে কি না। ‘স্বপ্নভূক’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকে আমার চরিত্রের নাম বিপাশা। শান্তিনিকেতন থেকে গানের ওপর পড়াশোনা করেছে। সাজ্জাদ (অপূর্ব) নামের এক কবির সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ের পর জানা যায়, আমার বড় বোনের সঙ্গেও সাজ্জাদের সম্পর্ক ছিল। এ নিয়ে সাজ্জাদের সঙ্গে একটা জটিলতা তৈরি হয়। আগামী পর্বগুলোতে সেটাই দেখানো হবে। ‘মায়েদের পাঠশালা’ ছাড়া এখন আপনার অভিনীত আর কোন নাটকগুলো প্রচারিত হচ্ছে?বাংলাভিশনে লেডিস ফার্স্ট এবং এটিএন বাংলায় পুতুল খেলা। সামনে প্রচার শুরু হবে ডলি ইকবালের হান্ড্রেড ডেজ, রায়হান খানের ইউ টার্ন ও সকাল আহমেদের চন্দ্রবিন্দু।আপনারা তো প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছিলেন। ওটার কী খবর?প্রত্যাশা ক্রিয়েশনস থেকে নাটক নির্মাণটাই বেশি হচ্ছে। পাশাপাশি টিভি বিজ্ঞাপনের কাজও শুরু করেছি। কোরবানির ঈদের জন্য এখান থেকে নাটক নির্মাণ করব।ইদানীং আপনার বিয়ের কথা শোনা যাচ্ছে।বিভিন্ন জনের কাছ থেকে আমার বিয়ের খবর আমিও শুনছি। আসলে পুরোটাই গুজব। তাই গুজবকে গুজবেই থাকতে দিন। বিয়ে তো লুকোচুরির ব্যাপার না। যখন হবে, সবাইকে জানাব।