বিয়ের খাবার খেয়ে ৪৮ জন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোশামণ্ডলপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানের বাসি খাবার খেয়ে অসুস্থ হয়েছেন ৪৮ জন। তাঁরা পীরগঞ্জ ও বোঁচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গ্রামের হরিলাল চন্দ্রের ছেলে প্রকৃত চন্দ্রের বিবাহোত্তর অনুষ্ঠান ছিল গতকাল সোমবার রাতে। আজ মঙ্গলবার সকালে রাতের মাছ, মাংস ও ভাত প্রতিবেশী ও আত্মীয়দের পরিবেশন করা হয়। সেই খাবার খেয়ে ৪৮ জন অসুস্থ হয়ে পড়েন।বাসি খাবার খেয়ে অসুস্থ প্রকাশ চন্দ্র রায় প্রথম আলো ডটকমকে বলেন, ‘সকালের ভাত-মাছ খাইয়া মোর বমি শুরু হলে। তারপর আর কহিবার পারুনি।’ ঠাকুরগাঁও সিভিল সার্জন মো. আফজাল হোসেন তরফদার বলেন, রোগীদের চিকিত্সা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ মজিদ বলেন, যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীরা আশঙ্কামুক্ত।