বিয়ের জন্য চাপাচাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারি মুশকিলে পড়তে হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি (৩৬) ও ব্র্যাড পিটকে (৪৭)। ঘরে ছয়-ছয়টি ছেলেমেয়ে। দিন দিন বড় হয়ে উঠছে ওরা। অনেক কিছু বুঝতে পারে তারা। বাবা-মাকে ক্রমাগত বিয়ের চাপ দিচ্ছে ওরা। সম্প্রতি এক টিভি সাক্ষাত্কারে পিট এ কথা বলেন। ২০০৫ সাল থেকে জোলি-পিট একত্রে বাস করছেন। সেই থেকে তাঁদের ঘরে জন্ম নেয় তিন শিশু। বাকি তিনটি দত্তক নেন। কিন্তু ছয়জনকে একই দৃষ্টিতে দেখেন তাঁরা। বাচ্চাদের চাপাচাপি সত্ত্বেও বিয়েটা করছেন না কেন, এমন প্রশ্নের জবাবে পিট বলেন, যুক্তরাষ্ট্রে পুরুষ সমকামীদের বিয়ের রীতি বৈধতা পেলেই বিয়ে করবেন তাঁরা। এ ব্যাপারে জোলিরও একই মত। পিটিআই।