বিয়ের জন্য তৈরি জেনিফার লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকবার বিয়ের জন্য তৈরি গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। তা বরটি কে? আর কে, নতুন প্রেমিক ক্যাসপার স্মার্ট। ছয় মাসের সম্পর্কের পরিণতিতে ক্যাসপারের সঙ্গেই ঘরসংসারের বাঁধনে জড়াতে চাইছেন লোপেজ। গত জুলাইয়ে মার্ক অ্যান্টনির সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর একলা দিন কাটাচ্ছেন লোপেজ। তাঁর এক ঘনিষ্ঠ সূত্র ইউএস উইকলিকে জানায়, ‘বন্ধুদের তিনি বলে বেড়াচ্ছেন যে ক্যাসপারকেই বিয়ে করতে চান। বরণ করে নিতে চান সারা জীবনের সঙ্গী হিসেবে।’ গত সোমবার সংবাদ সম্মেলনে গান নিয়ে আসন্ন বিশ্ব সফরের কথা ঘোষণা করার সময় লোপেজ বলেন, তাঁর এই প্রেমিক এই সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। লোপেজের সফরসঙ্গীর মধ্যে রয়েছেন এনরিক ইগলেসিয়াস ও উইসিন ওয়াই ইয়ানডেল। লোপেজের মতে, এই সফরের অনুষ্ঠানগুলো দারুণ হবে। এর প্রস্তুতি হিসেবে তিনি কোরিওগ্রাফার জেমি কিং ও ক্যাসপার স্মার্টের সঙ্গে কাজ করছেন। ব্যাং শোবিজ।