বিয়ের জন্য দেড় কোটি রুপি বেশি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় টিভির রিয়েলিটি অনুষ্ঠান ‘স্বয়ম্ভর’-এর পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের মডেল-অভিনেত্রী ভিনা মালিককে। এতে তিন থেকে সাড়ে চার কোটি রুপি পাওয়ার সুযোগ রয়েছে তাঁর। মুম্বাই মিরর-এ প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। নিজে নিজে বর বাছাইয়ের এই অনুষ্ঠানে ভিনা যদি অংশ নেন, তাহলে পাবেন তিন কোটি রুপি। আর যদি পাণিপ্রার্থী কাউকে সত্যি সত্যি বর হিসেবে পছন্দ করেন, তাহলে পাবেন সাড়ে চার কোটি রুপি। অর্থাৎ, বিয়ে করলে বাড়তি দেড় কোটি রুপি আয় হবে তাঁর। তবে ভিনার বক্তব্য জানা যায়নি। ওয়েবসাইট।