বিয়ের পিঁড়িতে দিয়া মির্জা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ভারত সুন্দরীদের পথ ধরে সামনের বছর বিয়ে করতে চলেছেন দিয়া মির্জা। পাত্র দিয়ারই প্রথম প্রযোজিত ছবি ‘লাভ ব্রেকআপ জিন্দেগি’র পরিচালক সাহিল সংঘ। অভিনেতা জায়েদ খান, দিয়া মির্জা ও সাহিল তিনজন একসঙ্গে প্রযোজনা সংস্থা বর্ণফায়ারের প্রথম ছবির কাজ শেষ করে এনেছেন। বিয়ে নিয়ে বিস্তারিত মুখ না খুললেও হবু বরকে নিয়ে দিয়ার কথা যেন শেষ হয় না। দিয়ার মতে, তাঁর দেখা পুরুষের মধ্যে সাহিলের মতো মানুষ হয় না। স্বল্পভাষী, ঠান্ডা মাথার এমন একজন মানুষকে পাশে পেয়ে নিজেকে ধন্য মনে করছেন সাবেক মিস এশিয়া প্যাসিফিক দিয়া মির্জা। ওয়েবসাইট।