বিয়ের পিঁড়িতে দিয়া মির্জা
সাবেক ভারত-সুন্দরীদের পথ ধরে সামনের বছর বিয়ে করতে চলেছেন দিয়া মির্জা। পাত্র দিয়ারই প্রথম প্রযোজিত ছবি লাভ ব্রেকআপ জিন্দেগির পরিচালক সাহিল সংঘ। অভিনেতা জায়েদ খান, দিয়া মির্জা ও সাহিল একসঙ্গে প্রযোজনা সংস্থা বর্ণফায়ারের প্রথম ছবির কাজ শেষ করে এনেছেন। বিয়ে নিয়ে বিস্তারিত মুখ না খুললেও হবু বরকে নিয়ে দিয়ার কথা যেন শেষ হয় না। দিয়ার মতে, তাঁর দেখা পুরুষের মধ্যে সাহিলের মতো মানুষ হয় না। স্বল্পভাষী, ঠান্ডা মাথার এমন একজন মানুষকে পাশে পেয়ে নিজেকে ধন্য মনে করছেন সাবেক মিস এশিয়া প্যাসিফিক দিয়া মির্জা। ওয়েবসাইট।:n:শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা:h:বাংলাদেশ শিশু একাডেমী শিশুদের মাধ্যমে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের জন্য আয়োজন করেছে ‘চতুর্থ শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’। ১২ থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোরেরা এ কর্মশালায় অংশ নিতে পারবে। নির্বাচনের ক্ষেত্রে শিশুদের সৃজনশীল লেখা, চলচ্চিত্র ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের আগ্রহকে প্রাধান্য দেওয়া হবে। কর্মশালা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা ২০-২৫ মিনিটের একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে। আগ্রহীদের ১০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ শিশু একাডেমীর গ্রন্থাগার থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। বিজ্ঞপ্তি।