প্রতিরোধের মার্চ বিদেশি পত্রিকায় ’৭১ ১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চে কোয়ং ওয়া ইত পো পেনাং, মালয়েশিয়া
বীরত্বের সংগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত চার সপ্তাহের গণযুদ্ধে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ট্যাংক ও বোমারু বিমানের সাহয্যে বাঙালিদের নির্মমভাবে হত্যা করে যুদ্ধের প্রথম পর্বে জয়লাভ করেছে। তার পরও পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষের মুক্তির সংগ্রাম স্বাধীনতার পথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে। আওয়ামী লীগের ব্যানারের নিচে পূর্ব পাকিস্তানের সব জনগণ সমবেত। তারা মৃত্যুর আশঙ্কায় সন্ত্রস্ত নয়, তারা সাহসের সঙ্গে প্রতিরোধ করছে।হত্যাযজ্ঞ যত নির্মম, আত্মদান তত বড়। যদিও আমরা নির্ভরযোগ্য খবর পাচ্ছি না, তার পরও পূর্ব পাকিস্তানের মানুষের—সমগ্র জাতির বীরত্বপূর্ণ সংগ্রাম আমরা কল্পনা করে নিতে পারি।১৪ এপ্রিল ১৯৭১ প্রকাশিত।অনুবাদ: এম এ মোমেন