বুকমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী পড়ছ ঘোর যামিনীতে?কোন শব্দের গভীরে নিমজ্জিত?যদি বলি প্রেম, অথবা বিরহ;মায়াপর্ব তোমাকে টানছে ছায়াঘরে;নাকি হেরে যাওয়াদের মৃত-ঘাস দিন,আগের পাতায় ছিল কোন ভালোবাসা?যদি বলি নদীতীর, ভাঙনের ধ্বনি,সব নৌকা ভেসে গেছে সমুদ্রের দিকে,মানুষ দাঁড়ানো একা, চেয়েছিল সমুদ্রে যেতে।বৃষ্টি পড়ে, জানলাটা খোলা, ভিজে যাক গীতবিতানের সব অক্ষরের ব্যথা; তুমি কি সঙ্গী তার?ভেজার প্রহর থেকে যে-হাত বাঁচাবে জয়শ্রী গীতের, হয়তো তোমাকে ছোঁবে;রাখবে কোথায়? প্রকৃতি না প্রেমে, নাকি চণ্ডালিকার বিদ্রোহে? কালো ফিতে, লাল ফিতেশুয়ে থাকি অক্ষরের ঘরে;মেয়ে তুমি কখন পড়বে বই,গুঁজে দেবে অন্য পাতার কবরে।শব্দমালার সংঘাতে পিষ্টনে ক্ষত হতে হতে স্পর্শ খুঁজি,পড়ো, রেখে দাও, পড়ো;শেষ করো ওই দীর্ঘ পাঠ।