বুঝেশুনে কাজ করতে পোশাকশিল্প মালিকদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে আজ কী অবস্থা চলছে আপনারা সকলে জানেন। সে সম্পর্কে আলোচনা করে আমি এ অনুষ্ঠানের আনন্দকে ম্লান করব না। তবে এ অবস্থা চলতে থাকলে শিল্প উত্পাদন, উদ্যোক্তা ও অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে ঠেকবে, আমি শুধু সে সম্পর্কে আপনাদের সচেতন থাকতে বলব। আমি শুধু আপনাদের প্রতি আহ্বান জানাই, সকলে বুঝেশুনে কাজ করবেন।’তৈরি পোশাকশিল্পের বার্ষিক প্রদর্শনী বাটেক্সপো-২০১০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়। খালেদা জিয়া দেশের রাজনৈতিক পরিস্থিতি বা ৩০ নভেম্বরের হরতাল নিয়ে কোনো কথা বলেননি। তিনি এ সময় লিখিত বক্তব্য দেন।পোশাকশিল্প খাতের শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো মেনে নেওয়ায় তিনি শিল্পমালিকদের ধন্যবাদ জানান। সব কারখানায় এ মজুরি কাঠামো যথাযথ বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শ্রমিকদের জন্য আরও কল্যাণমূলক পদক্ষেপ নিতে শিল্পমালিকদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।খালেদা জিয়া হরতাল সম্পর্কে কিছু না বললেও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দেশ, উন্নয়ন, আইনের শাসন ও গণতন্ত্রের স্বার্থে হরতাল দিয়েছে। এ হরতালে পোশাকশিল্প মালিকদের সমর্থনও কামনা করেছেন তিনি। অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি সালাম মুর্শেদী ও সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।