বুড়িগঙ্গায় ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সোয়ারীঘাটসংলগ্ন বুড়িগঙ্গায় আজ বুধবার দুই বোন ডুবে মারা গেছে। তারা হলো—কেয়া (১০) ও রিয়া (৮)। এ দুই বোন পুরান ঢাকার দুটি পৃথক স্কুলের যথাক্রমে তৃতীয় ও নার্সারি শ্রেণীর ছাত্রী ছিল।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কেয়া ও রিয়া আজ সকাল সাড়ে ১০টার দিকে ছোট কাটরাসংলগ্ন বুড়িগঙ্গায় গোসল করতে যায়। একপর্যায়ে কেয়া পানির নিচে তলিয়ে যায়। এ সময় কেয়ার হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে রিয়া। কিন্তু এতে রিয়াও তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বেলা একটার দিকে চিকিত্সকেরা কেয়া ও রিয়াকে মৃত ঘোষণা করেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আমেনা বেগম জানান, তাঁরা এখনো দুই বোনের মৃত্যুর বিষয়টি সম্পর্কে অবগত নন।পারিবারিক সূত্রে জানা গেছে, কেয়া ও রিয়া মা-বাবার সঙ্গে সোয়ারীঘাট এলাকায় একটি বাসায় থাকত। সাত ভাইবোনের মধ্যে তারা ছিল যথাক্রমে সবার ছোট। কেয়া ও রিয়ার বাবার নাম মুসলিম ব্যাপারি। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার কুকরাদি গ্রামে।