বুড়িগঙ্গায় নৌকাডুবি: নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ আজ মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়েছে। পুলিশ লালকুঠি ঘাট এলাকা থেকে মতিউর রহমান ও তোফাজ্জল হোসেনের লাশ উদ্ধার করে। এঁদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, সূত্রাপুরের লালকুঠি ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে গতকাল সোমবার সন্ধ্যায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। গতকাল সাত বছর বয়সী শিশু ফারদিয়া আক্তারের মৃত্যু হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।