বুদ্ধিজীবী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: সৈয়দ আশরাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আজ থেকে ৪০ বছর আগে পাকিস্তানি হানাদার, রাজাকার, আল-বদরদের সহায়তায় এ হত্যাকাণ্ড হয়েছিল।আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে। তবে বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আন্দোলন শুরু করেছে। তিনি বিএনপির এ আন্দোলনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।