বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টসহ (এডিডি) তিনটি সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া ওই ঘটনায় আহত নারীর নিরাপত্তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ সোমবার দুপুরে এডিডির নেতৃত্বে তিনটি সংগঠনের প্রতিনিধিদল কালিয়াকৈরে পরিদর্শনে যান। এ সময় প্রতিনিধিদল বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ জানান। এডিডির কান্ট্রি ডিরেক্টর মোসারফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘একজন মানসিক রোগীর আচরণে একটু ব্যতিক্রম দেখা যেতেই পারে। তাই বলে তাকে পিটিয়ে হত্যা করতে হবে! এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে দণ্ডনীয় অপরাধ করেছে। এই ঘটনার সঙ্গে যারা সক্রিয় ছিল, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রথম আলো ডটকমকে বলেন, হঠাত্ করে গত কদিন এলাকায় ছেলেধরা ও গলাকাটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার পুরোটাই গুজব। তাই গত শনিবার উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানকে লিখিত নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা যেন এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে আতঙ্কিত না হতে বলেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক প্রথম আলো ডটকমকে বলেন, পত্রিকার ছবি ও মুঠোফোনের ভিডিওচিত্র দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।প্রতিনিধিদলের সদস্যরা হলেন, অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার মাহবুবুর রহমান ভূঁইয়া, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবদুল হাই সিদ্দিকী ও প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের প্রজেক্ট ম্যানেজার ডেইজি আক্তার।নিহত মর্জিনার বোন হাসপাতালে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে নিহত মর্জিনা আক্তারের বোন গুরুতর আহত জোসনা আক্তারকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে লোকজন তাঁর ওপর হামলা চালানোর চেষ্টা করে। গতকাল রোববার থেকে হাসপাতালে পুলিশের দুজন কনস্টেবলকে তাঁর নিরাপত্তার জন্য নিয়োজিত রাখা হয়েছে। এ ছাড়া গতকাল সকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আরও জানতে ক্লিক করুনhttp://www.prothom-alo.com/detail/date/2013-01-21/news/323049